ডার্ক মোড
Saturday, 18 July 2026
ePaper   
Logo
 টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

 টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং বা হ্নীলা কোনাপাড়া এলাকায় এক বড় ধরনের মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।

আজ শনিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আল আজম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল গত শুক্রবার আনুমানিক রাত ৮টার দিকে হ্নীলার কোনাপাড়া সংলগ্ন এলাকায় এই অভিযান চালায়।

অভিযান চলাকালীন কোস্ট গার্ডের দলটি একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেয়। কোস্ট গার্ডের টহল দলের উপস্থিতি টের পেয়ে চালক গাড়িটি ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে পরিত্যক্ত অটোরিকশাটিতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালিয়ে গাড়িটির ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং অটোরিকশাটি কোস্ট গার্ডের হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং ভবিষ্যতে এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন