ডার্ক মোড
Saturday, 18 July 2026
ePaper   
Logo
মোরাল প্যারেন্টিং ফ্যামিলির এক দশক পূর্তি: গ্রামীণ ও কৃষি উন্নয়নের মাধ্যমে সমাজ পরিবর্তনের আহ্বান সংস্কৃতি মন্ত্রীর

মোরাল প্যারেন্টিং ফ্যামিলির এক দশক পূর্তি: গ্রামীণ ও কৃষি উন্নয়নের মাধ্যমে সমাজ পরিবর্তনের আহ্বান সংস্কৃতি মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

একটি নগর মিলনায়তনে বিশেষ আলোচনা সভা ও পুনর্মিলনীর মধ্য দিয়ে ‘মোরাল প্যারেন্টিং ফ্যামিলি’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

মোরাল প্যারেন্টিং ট্রাস্ট আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী গ্রামীণ জনপদ এবং দেশের কৃষকদের ঐতিহাসিক অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। মন্ত্রী বলেন, "আমাদের জনসংখ্যার ৯৫ শতাংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি ও গ্রামীণ জীবনের সাথে জড়িত।"

বাঙালি জাতির সংগ্রামের ইতিহাস স্মরণ করে তিনি তেভাগা আন্দোলন, নীল বিদ্রোহ, ওয়াহাবি ও ফরায়েজি আন্দোলনের মতো ঐতিহাসিক গণজাগরণের প্রসঙ্গ উল্লেখ করেন এবং বাঙালির লড়াকু মনোভাবের কথা তুলে ধরেন।

সরকারের জনমুখী, শিক্ষা ও কৃষিবান্ধব নীতির প্রতিফলন ঘটিয়ে মন্ত্রী নিতাই রায় চৌধুরী উল্লেখ করেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আমাদের সরকার প্রথম ক্যাবিনেট (মন্ত্রিসভা) বৈঠকেই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে।"

তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, "আমাদের ২০ কোটি জনসংখ্যার প্রায় অর্ধেকই তরুণ।"

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সচিব মো. ওবায়দুর রহমান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন