ডার্ক মোড
Saturday, 18 July 2026
ePaper   
Logo
সবাইকে নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চাই : মন্ত্রী ডা. জাহিদ হোসেন

সবাইকে নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চাই : মন্ত্রী ডা. জাহিদ হোসেন

মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর প্রতিনিধি

সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন, সবাইকে নিয়ে আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই। সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে আমরা বসবাস করতে চাই। যেখানে কোনো হিংসা-বিদ্বেষ থাকবে না। আর প্রত্যেক ইউনিয়নে কমপক্ষে একটি করে খেলার মাঠ থাকবে। যেখানে বাচ্চারা বিভিন্ন খেলাধুলা করতে পারবে। আমার চাই, আমাদের আগামী প্রজন্ম খেলাধুলায় সুস্থ সবল হোক। ফুটবল ভলিবল প্রতিযোগিতা করব, যা ছেলেদের জন্য মেয়েদের জন্য হবে।

শুক্রবার নবাবগঞ্জ উপজেলা ইনডোর স্টেডিয়ামে মন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে বাইসাইকেল এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে স্থানীয় দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরে তিনি ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) খাতের আওতায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরসমূহে দেশি ছোট মাছ চাষ প্রদর্শনীর উপকরণ, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে গাছের চারা, শাকসবজি, মরিচ, বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা প্রকৌশলী মো. হোসেন আলী, উপজেলা মৎস্য অফিসার আব্দুর রাজ্জাক মিয়া, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস, জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা প্রমূখ।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন