৬১১১ নম্বরে ফোন: লঞ্চে অসুস্থ যাত্রীকে জরুরি চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড
১স্টাফ রিপোর্টার
জরুরি হেল্পলাইন নম্বর ১৬১১১-এ কল পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নিয়ে চলন্ত যাত্রীবাহী লঞ্চে এক মুমূর্ষু যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ ‘এমভি ফারহান-৯’ যোগে ভোলার উদ্দেশ্যে রওনা হন এক যাত্রী। বিকেল আনুমানিক ৪টার দিকে লঞ্চটি বরিশালের মেহেন্দিগঞ্জ থানার আওতাধীন উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই যাত্রী হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সে সময় লঞ্চে থাকা এক সহযাত্রী জরুরি সহায়তার জন্য কোস্ট গার্ডের জরুরি হেল্পলাইন ১৬১১১ নম্বরে ফোন করেন।
সংবাদ পাওয়ার সাথে সাথেই কোস্ট গার্ড স্টেশন কালিগঞ্জের একটি বিশেষ মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চলন্ত লঞ্চে ওঠে এবং অসুস্থ যাত্রীকে জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
চিকিৎসার পর রোগীর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাঁকে পরিবারের সদস্যদের জিম্মায় দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য নিরাপদে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।
জনকল্যাণে বাহিনীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মিডিয়া কর্মকর্তা জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা জনগণের সেবায় নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

