হিউস্টনে বাংলাদেশ দূতাবাসের দিনব্যাপী ‘মোবাইল কনস্যুলার সেবা’ পহেলা নভেম্বর
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে প্রবাসী বাংলাদেশীদের জন্য দিনব্যাপী ‘মোবাইল কনস্যুলার সেবা’ প্রদানের উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন হিউস্টনের সার্বিক সহযোগিতায় আগামী ১ নভেম্বর, ২০২৬ (রোববার) স্থানীয় বাংলাদেশ আমেরিকান সেন্টারে (১৩৪১৫ রেন রোড, হিউস্টন, টেক্সাস ৭৭০৮৩) এই বিশেষ সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ সেবা কার্যক্রম পরিচালিত হবে।
আয়োজকদের সূত্রে জানা গেছে, সেবা প্রদান স্থানে সরাসরি ছবি তোলার ব্যবস্থা (ফটোগ্রাফি সার্ভিস) থাকবে।
সেবা গ্রহণ করতে আগ্রহীদের সঠিকভাবে পূরণ করা আবেদন ফরম, নির্দিষ্ট ফি (মানি অর্ডার) এবং প্রয়োজনীয় সব প্রাসঙ্গিক কাগজপত্র সাথে নিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রয়োজনীয় নথিপত্র সংক্রান্ত বিস্তারিত বিবরণ এবং নির্দেশনা বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ওয়েবসাইট (https://washington.mofa.gov.bd) থেকে পাওয়া যাবে।
অনুষ্ঠান ও সেবা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আয়োজক কমিটির প্রতিনিধি লাকী ইসলাম (832-466-5363), এস এম হালিম মিতু (832-866-6949) এবং পুণ্য চৌধুরীর (832-866-6950) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এছাড়া সংস্থা সংক্রান্ত আরও তথ্যের জন্য সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.bangladesh-association.com) ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।

