ডার্ক মোড
Tuesday, 22 September 2026
ePaper   
Logo
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ: উপকারভোগী ৫৬৪ জন

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ: উপকারভোগী ৫৬৪ জন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কোস্ট গার্ড বেস কাশিপুরে দিনব্যাপী আয়োজিত এক বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ৫৬৪ জন দুস্থ ও অসচ্ছল মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোস্ট গার্ড ঢাকা জোনের ব্যবস্থাপনায় মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। অভিযানকালে কোস্ট গার্ডের একদল চিকিৎসক স্থানীয় অধিবাসীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাপরামর্শ প্রদান এবং ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে কোস্ট গার্ড নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম ও সামাজিক চিকিৎসাসেবা ক্যাম্পেইন পরিচালনা করে আসছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন