ডার্ক মোড
Friday, 25 September 2026
ePaper   
Logo
সীতাকুণ্ডে পাচারকালে দুই ট্রাক ইউরিয়া সার জব্দ, কোস্ট গার্ডের হাতে আটক ২

সীতাকুণ্ডে পাচারকালে দুই ট্রাক ইউরিয়া সার জব্দ, কোস্ট গার্ডের হাতে আটক ২

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে পরিবহনকালে ৬০০ বস্তা ইউরিয়া সারবোঝাই দুটি ট্রাক জব্দ এবং ঘটনার সাথে জড়িত দুই চোরাচালানকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত অতিক্রম করে চোরাচালান প্রতিরোধে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী সীতাকুণ্ড থানাধীন বাঁশবাড়িয়া ঘাট এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীতাকুণ্ড এলাকা থেকে ট্রাক থেকে ইউরিয়া সার নামিয়ে মিয়ানমারগামী একটি কার্গো বোটে তোলার সময় দুই চোরাচালানকারীকে হাতেনাতে আটক করা হয়।

কোস্ট গার্ডের টহল দল ঘটনাস্থল থেকে আনুমানিক ২১ লাখ টাকা মূল্যমানের ৩০,০০০ কেজি (৬০০ বস্তা) ইউরিয়া সার এবং পাচার কাজে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করে।

জব্দকৃত ইউরিয়া সার, যানবাহন এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন