ডার্ক মোড
Friday, 25 September 2026
ePaper   
Logo
আমরা সাধারণ মানুষের কষ্ট-সমস্যা বুঝে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি- অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন

আমরা সাধারণ মানুষের কষ্ট-সমস্যা বুঝে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি- অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন

মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর প্রতিনিধি
সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিগত নির্বাচনে আমি অনেক গ্রামে গিয়েছিলাম আবার অনেক গ্রামে যেতে পারিনি। বিগত ১২ ফেব্রুয়ারির পূর্বে নির্বাচনের আগে কেউ কেউ বলতেন যদি নির্বাচনে নির্বাচিত হই আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না। আপনাদের ধন্যবাদ-কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ও আপনাদের সহযোগিতায় আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করছি। যতদূর সম্ভব তাদের কষ্ট-সমস্যা গুলো বুঝা এবং সে অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। 
 
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
মন্ত্রী বলেন, আজ ২৪ সেপ্টেম্বর। বর্তমান সরকার গঠিত হয়েছিল হয়েছিল ১৭ ই ফেব্রুয়ারি। বর্তমান সরকারের বয়স মাত্র সাত মাস সাত দিন। মা-বোনেরা বলতে পারবেন সাত মাসের বাচ্চারা দৌড় দিতে পারে কিনা? সাত মাসের বাচ্চারা মোটামুটি বসার চেষ্টা করে। আমরাও সাত মাসের সরকার। গ্রামাঞ্চলের যে সকল রাস্তা পাকা রয়েছে সে রাস্তাগুলো সংস্কার করা হবে। আর যে রাস্তাগুলো কাঁচা সেগুলো পাকা করুন করা হবে। বর্তমানে বর্ষাকাল হওয়ায় এ সকল কার্যক্রম চালিয়ে যেতে সমস্যা হচ্ছে। আমরা সাত মাস সাত দিনের সরকার। আপনারা একটু ধৈর্য ধরেন। বৃষ্টি কিছুটা কমেছে। পুরোপুরি বৃষ্টি কমলেই আমাদের কাজ পুরোদমে চালু হবে ইনশাআল্লাহ।
 
ডাঃ জাহিদ বলেন, আমাদের সমাজের একটি বড় সমস্যা হচ্ছে মাদক। বিরামপুর একটি বড় সীমান্ত এলাকা হয় এখানে মাদক একটি বড় সমস্যা। এই মাদককে নির্মূল করতে হলে সমাজের সকল মানুষকে এগিয়ে আসতে হবে। থানা পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে মাদক দমন করা সম্ভব নয়। মাদক কে বিক্রি করছে, কে সেবন করছে আমরা স্থানীয়রা ভালো জানি। মাদক বিক্রেতা ও সেবনকারীদের দমনে প্রশাসন-আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করি। মাদক দমনে আমাদের সমাজের সকল মানুষকে এগিয়ে আসতে হবে। আগামী প্রজন্মকে রক্ষা করতে সকলের সহযোগিতা প্রয়োজন। মাদক প্রতিরোধের জন্য প্রতিটি গ্রামে পাড়া-মহল্লায় ওয়ার্ড এবং প্রতিটি ইউনিয়নে মাদকবিরোধী কমিটি গঠন করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাদক প্রতিরোধের জন্য প্রতিটি গ্রামে-পাড়ামহল্লায় যারা মাদকের ব্যবসা করে মাদক নিয়ে আমাদের সমাজকে নষ্ট করছে তাদের চিহ্নিত করে তাদেরকে প্রতিরোধ করে আইনের হাতে তুলে দেই। 
 
স্থানীয় অভিভাবকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনি আপনার আদরের সন্তানকে একটি মোবাইল ফোন কিনে দিয়েছেন। এই মোবাইল ফোন কিন্তু খুবই ভালো আবার খুবই খারাপ একটা জিনিস। এই ফোনের মধ্যে পৃথিবীর সমস্ত কিছুই আছে। আবার সমাজ ধ্বংস করার মতো এটম বোমাও আছে। আপনার আদরের সন্তানকে আপনি যে ফোনটা কিনে দিয়েছেন সেই ফোনটা সে কিভাবে ব্যবহার করছে তা নজরে রাখতে হবে। ভালোভাবে যদি ব্যবহার করে থাকে তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি অপব্যবহার করে থাকে তাকে সেদিক থেকে ফেরাতে হবে। প্রতিটি সন্তানকে সময়মতো পড়াশোনা চালিয়ে যেতে হবে। সকালে ঘুম থেকে উঠেই পড়াশোনায় মনোযোগী হতে হবে। সঠিক সময়ে স্কুলে যেতে হবে। স্কুল থেকে ফিরে বিকেলে খেলাধুলা করতে হবে। সন্ধ্যায় হাত-মুখ ধুয়ে পড়াশোনা করতে হবে। রাত দশটার মধ্যে ঘুমাতে হবে। 
 
তিনি আরো বলেন, মুরব্বিরা বলতে পারবেন এক সময় ফজরের নামাজ শেষে শিশুরা মসজিদের মক্তবে ধর্মীয় গ্রন্থ (আরবি) পড়তে যেতেন। এখন তেমন আর দেখা যায় না। মনে রাখতে হবে নৈতিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা যে ধর্মরই হোক না কেন। মুসলিম-হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ ধর্মের বলেন না কেন। সবার আগে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার শিক্ষাটা পরিবার এবং ওই সমাজের যে সমাজে সে জন্ম নেয় বড় হয় এবং ধর্মীয় প্রতিষ্ঠান অর্থাৎ সে যে ধর্মের অনুসারী সেই ধর্মের শিক্ষা থেকে একজন ভালো মানুষ হওয়া যায়। সকল ধর্মই মানুষকে ভালো পথে নেয় ভালো থাকতে ও ভালো মানুষ হওয়ার জন্য পথ দেখায়। কাজেই নৈতিক শিক্ষাটা যেন আমাদের সন্তানরা বা আগামীর ভবিষ্যৎরা যেন পায় তার জন্য সমাজের সকল অভিভাবকদের দায়িত্ব পালন করতে হবে। 
 
বিরামপুর উপজেলার ৫নং বিনাইল বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোঃ হাফেজ আলী ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল, সিনিয়র সহ-সভাপতি দবিরুল ইসলাম প্রমুখ। 
 
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 
 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন