ডার্ক মোড
Friday, 16 October 2026
ePaper   
Logo
ইউএনও মেহেদী হাসান ফারুকের উদ্যোগে বোয়ালখালীতে প্রথম উপজেলা পাবলিক লাইব্রেরি ‘লাইসিয়াম’-এর নির্মাণকাজ শুরু  

ইউএনও মেহেদী হাসান ফারুকের উদ্যোগে বোয়ালখালীতে প্রথম উপজেলা পাবলিক লাইব্রেরি ‘লাইসিয়াম’-এর নির্মাণকাজ শুরু  

বিপ্লব দাস, বোয়ালখালী চট্টগ্রাম প্রতিনিধি-:
 
চট্টগ্রামের বোয়ালখালীতে প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুকের নিরলস প্রচেষ্টায় ‘উপজেলা পাবলিক লাইব্রেরি—লাইসিয়াম’-এর নির্মাণকাজ শুরু হয়েছে। নির্মাণকাজ সম্পন্ন হলে অচিরেই লাইব্রেরিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
 
উপজেলার শিক্ষার্থী, শিশু-কিশোর, তরুণসহ সব বয়সী মানুষের মধ্যে বইপড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টি এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাস্তবায়নাধীন এ উদ্যোগকে স্থানীয়ভাবে জ্ঞানচর্চা ও মননশীলতা বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
 
পরিকল্পনা অনুযায়ী, লাইব্রেরিটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার কথা রয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজেদের সুবিধামতো সময়ে বই পড়া ও জ্ঞানচর্চার সুযোগ পাবেন।
 
লাইব্রেরিকে কেন্দ্র করে বইপড়া উৎসব আয়োজনেরও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ইউএনও মেহেদী হাসান ফারুক। এর মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ানো, নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা এবং সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর উদ্যোগ নেওয়া হবে।
 
সংশ্লিষ্টদের প্রত্যাশা, ‘লাইসিয়াম’ ভবিষ্যতে বোয়ালখালীর জ্ঞানচর্চা, মননশীলতা ও সৃজনশীলতার একটি প্রাণবন্ত কেন্দ্রে পরিণত হবে। পাশাপাশি নতুন প্রজন্মকে বইমুখী করে একটি শিক্ষিত, সচেতন ও আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ উদ্যোগ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন