ডার্ক মোড
Friday, 25 September 2026
ePaper   
Logo
সওয়ারীঘাটে কোস্ট গার্ডের বিশাল অভিযান: ৭২.২২ লাখ টাকা মূল্যের ৪.৮ টনের বেশি নিষিদ্ধ পলিথিন জব্দ

সওয়ারীঘাটে কোস্ট গার্ডের বিশাল অভিযান: ৭২.২২ লাখ টাকা মূল্যের ৪.৮ টনের বেশি নিষিদ্ধ পলিথিন জব্দ

স্টাফ রিপোর্টার

রাজধানীর চকবাজার থানাধীন বুড়িগঙ্গা নদী সংলগ্ন সওয়ারীঘাট এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ৭২.২২ লাখ টাকা মূল্যের ৪,৮১৫ কেজি (৪.৮ টনের বেশি) নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ পলিথিনের গোডাউন ও অবৈধ মজুতবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক উক্ত এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সওয়ারীঘাট সংলগ্ন এলাকার একটি গোডাউনে তল্লাশি চালিয়ে আনুমানিক ৭২ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৪,৮১৫ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

অভিযানকালে গোডাউনের মালিককে উপস্থিত না পাওয়ায় এবং তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরিবেশ পরিদপ্তর,

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন