ডার্ক মোড
Wednesday, 08 July 2026
ePaper   
Logo
সুনামগঞ্জে বজ্রপাতে কৃষি শ্রমিক সহ তিন জন নিহত, আহত ৩

সুনামগঞ্জে বজ্রপাতে কৃষি শ্রমিক সহ তিন জন নিহত, আহত ৩


সিলেট ব্যুরো
সুনামগঞ্জে একই দিনে বজ্রপাতে এক কৃষি শ্রমিক সহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরোও ৩ কৃষি শ্রমিক ।
সোমবার  জেলা সদর ও জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে ওই তিন ব্যাক্তি নিহত হন।
নিহতরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে জমির উদ্দিন ও বৈটাখালি গ্রামের কায়িদ হোসেনের ছেলে জমির হোসেন, জামালগঞ্জ উপজেলার রুপাবালী গ্রামের আবুল কালামের ছেলে আবু সালেক।
সোমবার রাতে নিহত, আহতদের পরিবার, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল সুত্র জানায়, সোমবার দুপুরে সদর উপজেলার দেখার হাওরে অন্যদের সাথে বোরো ধান কাটতে যান আব্দুল্লাহপুর গ্রামের কৃষি শ্রমিক (ধাওয়ালী) জমির উদ্দিন। ধান কাটারত অবস্থায় আকস্মিক ঝড়ের সাথে বজ্রপাত পড়ে জমির উদ্দিন আহত হলে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই দিন একই একই সময়ে উপজেলার বৈটাখালি গ্রামের জমির হোসন বাড়ি থেকে বের হয়ে বৈটাখালি নদীঘাটে দোকান খুলতে যাওয়ার সময় পথে আকস্মিক ঝড়ের সময় বজ্রপাতে আহত হন। আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
অপরদিকে একই দিন একই সময়ে জামালগঞ্জ উপজেলার রুপাবালী গ্রামের পাশে থাকা হাওর থেকে গরু আনতে গিয়ে গ্রামের বাসিন্দা আবু সালেক বজ্রপাতে আহত হন। দ্রত তাকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. শফিকুর রহমান বজ্রপাতে ওই তিন ব্যাক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
অপরদিকে সোমবার বিকালে শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া এলাকার হাওরে বজ্রপাতে ধান কাটারত অবস্তায় আরো তিন কৃষি শ্রমিক (ধাওয়ালি) আহত হয়েছেন।
আহতরা হলেন, পাবনা জেলার সাথিয়া উপজেলার কৃষি শ্রমিক মোতালেব মিয়া, আরিফ মিয়া, সোহেল আহমদ । তারা পাবনা জেলার সাথিয়া উপজেলা থেকে বোরো ধান কাটার শ্রমিক হিসাবে শান্তিগঞ্জের আক্তারপাড়ায় এসেছিলেন।
বজ্রপাত পড়ে আহত হলে ওই তিন শ্রমিকে স্থানীয়রা তাদেরকে চিকিৎসার জন্য দ্রুত শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান জানান, বজ্রপাতে ঘটনায় আহত তিন কৃষি শ্রমিককে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন