যুগ্মসচিব ফাতেমা জাহান মুমু: আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়ানো চাঁদপুরের সফল সিভিল সার্ভেন্ট
নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার এক গর্বিত সন্তান ফাতেমা জাহান মুমু বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগ-২) হিসেবে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ২১তম ব্যাচের এই কর্মকর্তা তাঁর দীর্ঘ কর্মজীবনে ইউএনও (ইউপিজেডও), সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী সচিব এবং উপসচিবসহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, তিনি ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে কনসাল (শ্রম) হিসেবে দায়িত্ব পালন করেন। দুবাইয়ে দায়িত্বপালনকালে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিতকরণ, আইনি সহায়তা প্রদান এবং নতুন কর্মসংস্থান তৈরিতে তিনি অত্যন্ত প্রশংসনীয় ও বলিষ্ঠ ভূমিকা রাখেন।
জাতীয় প্রশাসন এবং আন্তর্জাতিক অঙ্গনে তাঁর এই অসামান্য নিষ্ঠা, কর্মদক্ষতা ও সাফল্য নিজ জন্মভূমি চাঁদপুরের মানুষের জন্য এক বিরাট গর্ব ও আনন্দের বিষয়।

