ভোলায় কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযানে ৩০ কেজি গাঁজাসহ আটক ১
ভোলা প্রতিনিধি
ভোলায় একটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ লাখ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজাসহ এক সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে কোস্ট গার্ড বেস ভোলার একটি বিশেষ দল ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা এলাকার সোনাডুগি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি সন্দেহভাজন মাইক্রোবাসকে থামিয়ে তল্লাশি চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং উক্ত ব্যক্তিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ক্ষতিকর মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুনর্ব্যক্ত করা হয়।

