ডার্ক মোড
Wednesday, 02 September 2026
ePaper   
Logo
বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কলাপাড়ায় র‍্যালী, আলোচনা সভা

বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কলাপাড়ায় র‍্যালী, আলোচনা সভা

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলাপাড়া পৌরসভা মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া পৌর অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন ১১৪ পটুয়াখালী ৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এমপি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া উপজেলা বিএনপি'র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন, কলাপাড়া পৌর বিএনপি'র সভাপতি গাজী মো. ফারুক, সিনিয়র সহ-সভাপতি ইমরান বিশ্বাস, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নার্গিস আক্তার, কলাপাড়া পৌর মহিলা দলের সভানেত্রী ফারজানা সাম্মি ফ্লোরা, উপজেলা কৃষক দলের সভাপতি সালাম তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক হারুন-অর রশিদ

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন