ডার্ক মোড
Wednesday, 02 September 2026
ePaper   
Logo
দোহারে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

দোহারে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

দোহার (ঢাকা) প্রতিনিধি:
দোহারে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
বর্ণাঢ্য র‌্যালি, শোভাযাত্রা দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার মধ্যদিয়ে উদ্‌যাপিত হয়েছে। 
মঙ্গলবার বেলা ২টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপিসহ ও পৌরসভা ওয়ার্ড বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। এ সময় দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। র‌্যালিতে নেতা-কর্মীরা হাতে দলীয় পতাকা, ব্যানার ও নানা রঙের ফেস্টুন নিয়ে তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন। 
বর্নাঢ্য র‌্যালি, শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা-১ (দোহার- নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপি'র সভাপতি খন্দকার আবু আশফাক। এ সময়ে তিনি তার বক্তব্যে  বলেন,  সবাইকে বিএনপি’র পতাকাতলে আসার আহবান জানান। তিনি আরও বলেন,  আমরা গত ৬ মাসে দোহার- নবাবগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, নতুন রাস্তা নির্মান ও খাল খননসহ  নানা উন্নয়নমূলক কাজ করেছি।আগামীতে আমরা এই অঞ্চলে আরও উন্নয়নমূলক কাজ করবো। তাই আপনারা বিএনপি’র পতাকা তলে আসলে এই সব উন্নয়নমূলক কাজের অংশীদার হতে পারবেন।
উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস,  ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসেম বেপারীসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিতি ছিলেন ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন