দিনাজপুরে বিএনপি'র বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত
মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর প্রতিনিধি
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্ঠার বিরুদ্ধে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জেল রোডস্থ দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহ-সভাপতি মাহবুব আহমেদ, হাসানুজ্জামান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা জনি, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোকছেদুল ইসলাম টুটুল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুজার সেতুসহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

