দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে নরসিংদী জেলা যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার, নরসিংদী : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে নরসিংদীতে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
মঙ্গলবার বিকেলে নরসিংদী শহরের উপজেলা মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী জেলখানা মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ এবং সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকারসহ জেলা ও বিভিন্ন উপজেলা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না। যেকোনো ধরনের চক্রান্ত রুখে দিতে যুবদলের নেতাকর্মীরা মাঠে সদা প্রস্তুত রয়েছে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

