ডার্ক মোড
Thursday, 03 September 2026
ePaper   
Logo
দেশের উন্নয়নের বীজ বিএনপিই বপন করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশের উন্নয়নের বীজ বিএনপিই বপন করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মিজানুর রহমান
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :
 
দেশের উন্নয়নের বীজ বিএনপিই বপন করেছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
 
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার বাইপাস সড়কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। দেশের উন্নয়নের যে ভিত্তি, তার বীজ বিএনপিই বপন করেছে। ভবিষ্যতেও দেশের মানুষের কল্যাণে বিএনপি কাজ করে যাবে।
 
সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মুদারেস আলী ইছা,নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল সহ  উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা তুলে ধরেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন