বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
নিজস্ব প্রতিবেদক
রবিবার (০২ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অভিভাবকের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা: নিকহাত আরা।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বামনা আসমাতুন্নেসা পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির (এ্যাডক) সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিন শরিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বামনা উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ ও বরগুনা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি (একান্ত সচিব) মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ ফারুক হোসেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন হাওলাদার,
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বামনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ইকবাল হোসেন বাবু কোরাইশী, উপজেলা যুবদলের সভাপতি দিপু সিকদার,সম্পাদক আরিফুল ইসলাম শিমুল, ছাত্রদলের সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার সম্পাদক সজিব হোসেন মুন্না, সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এ অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন-বামনা আসমাতুন্নেসা পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্ভু নাথ ভৌমিক।

