বরিশালে শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে নগরীর সার্বিক নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন বিএমপি কমিশনার
মাসুদ রানা, বরিশাল ব্যুরো
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এর মহাসপ্তমীতে বরিশাল মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সম্মানিত কমিশনার জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ্ মহোদয়।
১৭ অক্টোবর, রোজ শনিবার অনুষ্ঠিত এই পরিদর্শনের সময় তিনি পূজা মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদ্যাপন কমিটির সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে বিএমপি কমিশনার পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় পূজা মণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কর্তব্যে নিয়োজিত পুলিশ সদস্য এবং ডিউটি তদারকি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি সংশ্লিষ্ট সকলের সাথে যথাযথ সমন্বয় সাধনের মাধ্যমে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে দায়িত্ব পালনের ওপর বিশেষ জোর দেন।
উক্ত পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও তাঁর সাথে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য শুভেচ্ছা বিনিময় কালে আরো উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর আব্দুল হান্নান।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

