ডার্ক মোড
Wednesday, 07 October 2026
ePaper   
Logo
নাটোরে  নানা অনিয়মের অভিযোগে  প্রধান শিক্ষককে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালেন ডিসি

নাটোরে  নানা অনিয়মের অভিযোগে  প্রধান শিক্ষককে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালেন ডিসি

নাটোর প্রতিনিধি 
নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ও নানা অব্যবস্থাপনার অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলন মুখে তাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছেন জেলা প্রশাসক। একই সঙ্গে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন তিনি। 
 
বুধবার(৭ অক্টোবর)  বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের সামনে এক দফা দাবিতে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে। এতে প্রধান শিক্ষক তার নিজ কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন।
 
খবর পেয়ে বিদ্যালয়ে উপস্থিত হন  নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার। শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। এতে পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসক প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর ঘোষণা দেন। জেলা প্রশাসকের এই ঘোষণায় শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের প্রশাসনিক ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আর্থিক অনিয়ম, ও নানা অব্যবস্থাপনা চলছিল। আমাদের টিফিনের যে খাবার দেওয়া হয়, তা একেবারে নিম্নমানের। শিক্ষার্থীরা বার বার প্রধান শিক্ষককে বলেও কোনো প্রতিকার পায়নি। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে বিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করে শিক্ষার্থীরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন