ডার্ক মোড
Saturday, 08 August 2026
ePaper   
Logo
দিনাজপুরে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ ও বিজয় র্যালী

দিনাজপুরে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ ও বিজয় র্যালী

মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে দিনাজপুরে সমাবেশ ও বিজয় র্যালী করেছে বিএনপি।

বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জিমনেসিয়াম সম্মুখে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ সংলগ্ন এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে একটি বিজয় র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় সমাবেশ ও বিজয় র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

এসময় দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব আবু বকর সিদ্দীক, আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দিনাজপুর পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা, সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা, জেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার শান্তির মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন