সেবাদানকারীদের সঙ্গে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে পাথরঘাটায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
জাকির হোসেন খান, পাথরঘাটা(বরগুনা)
সেবাদানকারীদের সঙ্গে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। অ্যাকশন এইড বাংলাদেশ ও এনএসএস-এর সহযোগিতায় অ্যাক্টিভিস্তা বরগুনার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
৩০ আগস্ট রোববার সকাল ১০টায় সংকল্প ট্রাস্টের ৫মতলায় সেমিনার কক্ষে সভায় সভাপতিত্ব করেন পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অপূর্ব বিশ্বাস রাখাল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় চিফ হুইপ মহোদয়ের প্রতিনিধি, সমাজকর্মী মো. এরফান আহমেদ সোয়েন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জিনাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মুনিরুল ইসলাম, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার মো. নাজমুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. জহিরুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার চৌধুরী মো. শওকত হোসেন, চরদুয়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সগির আলম, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মো. ইমাম হোসেন, পাথরঘাটা মডেল প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন খান, সাংবাদিক ইমাম হোসেন নাহিদ, এনএসএস-এর হিউম্যান রিসোর্স বিভাগের সমন্বয়কারী মো. ওবাইদুল ইসলাম, পাথরঘাটা পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম এবং বন বিভাগের প্রতিনিধি এফসিসিও মো. সোহরাব হোসেন।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার মো. নাজমুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. জহিরুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার চৌধুরী মো. শওকত হোসেন, চরদুয়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সগির হোসেন এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মো. ইমাম হোসেন। এ ছাড়া সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন পাথরঘাটা মডেল প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন খান, দৈনিক সমকালের পাথরঘাটা প্রতিনিধি মো. ইমাম হোসেন নাহিদ, পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আমিন সোহেল এবং সাধারণ সম্পাদক মো. নজমুল হক সেলিম।
কমিউনিটি কনসালটেশনের ফলাফল ও উপজেলা কর্মপরিকল্পনা উপস্থাপন করেন ইয়ুথ সদস্য মো. জাকির হোসেন মিরাজ ও আমেনা লিমা।
সভায় বক্তারা বলেন, দুর্বল বেড়িবাঁধের কারণে বসতবাড়ি ও জীবিকা ক্ষতিগ্রস্ত হয় এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার ব্যয় বেড়ে যায়। আগাম প্রস্তুতি ও সচেতনতার ঘাটতির কারণে জরুরি সাড়াদানে বিলম্ব হয়, ফলে মানুষের জীবন ও সম্পদের ঝুঁকি বাড়ে। পাশাপাশি এলাকার নিরাপদ খাবার পানির সমস্যা সমাধানের বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয় এবং একটি সময়ভিত্তিক কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।
সভায় সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ, সাংবাদিক ও যুব সদস্যসহ প্রায় ১৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সভার শুরুতে একটি সচেতনতামূলক নাটিকা মঞ্চস্থ করা হয়। পরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের দাবিতে একটি সংগীত পরিবেশিত হয়। সভাটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান।

