ডার্ক মোড
Monday, 03 August 2026
ePaper   
Logo
তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের তাড়াইলে সুরঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাউতি ও তালজাঙ্গা ইউনিয়নের বিভিন্ন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মানে "কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬" অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শুয়েব আহাম্মদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি মোঃ সারওয়ার হোসেন লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আলম।


এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শরিফ আহমেদ আলেক, যুগ্ম সাধারন সম্পাদক সামির হোসেন সাকি (প্রমুখ)।

অনুষ্ঠানে বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের এই কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা শিক্ষার্থীদের অধ্যবসায়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এ সময় অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আয়োজন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ হুমায়ুন কবির।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন