ডার্ক মোড
Monday, 03 August 2026
ePaper   
Logo
চাঁদপুরে মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্ট গার্ডের সচেতনতামূলক সভা

চাঁদপুরে মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্ট গার্ডের সচেতনতামূলক সভা

চাঁদপুর প্রতিনিধি

মৎস্য সম্পদ সংরক্ষণ এবং অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরে এক সচেতনতামূলক সভা আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১১টায় চাঁদপুর স্টেশনের উদ্যোগে মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল সংলগ্ন এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা জাতীয় মৎস্য সম্পদের গুরুত্ব, নিষিদ্ধ জালের অপব্যবহার রোধ, প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকা, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। এতে স্থানীয় জেলেরা তাঁদের নানা সমস্যা ও অভিযোগ তুলে ধরলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জাতীয় সম্পদ সুরক্ষায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

সভায় কোস্ট গার্ডের কর্মকর্তা, জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তা, স্থানীয় জেলে সমিতির প্রতিনিধি এবং মৎস্যজীবী সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য সম্পদ সুরক্ষা এবং অবৈধভাবে মাছ আহরণ বন্ধে উপকূলীয় ও নদ-নদী এলাকায় এ ধরনের জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন