ডার্ক মোড
Saturday, 08 August 2026
ePaper   
Logo
টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড

টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুটি পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে আনুমানিক ৪ কোটি টাকা (৪০ মিলিয়ন টাকা) মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক লম্বরীঘাট সংলগ্ন মেরিন ড্রাইভের পাশের একটি জঙ্গল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আনুমানিক ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস পরিত্যক্ত ইয়াবা জব্দ করা হয়।

অন্যদিকে, শুক্রবার ভোরে আনুমানিক ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি সন্দেহভাজন যান্ত্রিক কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু চোরাকারবারিরা সংকেত অমান্য করে বোটটি নদীর তীরে নিয়ে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত বোটটিতে তল্লাশি চালিয়ে ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং পাচারে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়।

জব্দকৃত মাদক ও বোটের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা পুনর্ব্যক্ত করেন যে, মাদক চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন