ডার্ক মোড
Saturday, 26 September 2026
ePaper   
Logo
টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান: ৭৫ লাখ টাকার ইয়াবাসহ ট্রলার জব্দ

টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান: ৭৫ লাখ টাকার ইয়াবাসহ ট্রলার জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীতে অভিযান চালিয়ে আনুমানিক ৭৫ লাখ টাকা মূল্যমানের ১৫,০০০ পিস ইয়াবা এবং মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক চোরাচালান প্রতিরোধে শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন বড়ইতলী সংলগ্ন নাফ নদীতে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নাফ নদী থেকে একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে ভিড়তে দেখে কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দেন। উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত নৌকাটি নদীর তীরে ফেলে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে পরিত্যক্ত কাঠের নৌকাটিতে তল্লাশি চালিয়ে জালের ভেতর লুকিয়ে রাখা অবস্থায় আনুমানিক ৭৫ লাখ টাকা মূল্যমানের ১৫,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত নৌকাটিও জব্দ করেন কোস্ট গার্ড সদস্যরা।

জব্দকৃত ইয়াবা ও কাঠের নৌকার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। উপকূলীয় ও সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এমন মাদকবিরোধী জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন