ডার্ক মোড
Tuesday, 18 August 2026
ePaper   
Logo
টেকনাফে১ কোটি ৫ লাখ টাকার ইয়াবাসহ জব্দ করল কোস্ট গার্ড

টেকনাফে১ কোটি ৫ লাখ টাকার ইয়াবাসহ জব্দ করল কোস্ট গার্ড

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

 কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ২১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার ভোরে এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

বুধবার বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই মাদক উদ্ধারের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের একটি বিশেষায়িত দল বুধবার রাত আনুমানিক ২টার দিকে টেকনাফ থানার অধীনস্থ হ্নীলা সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে কোস্ট গার্ডের দলটি ওই এলাকায় একটি পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে এই অবৈধ মাদকের চালানটি উদ্ধার করে।

তবে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় এই অভিযানে কোনো সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন