ডার্ক মোড
Saturday, 04 July 2026
ePaper   
Logo
ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছে জেলা জামায়াতে ইসলামী।

শনিবার সকালে হাসপাতালের সামনে সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলা জামায়াত ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, সেক্রেটারি ফরিদুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাইসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘদিন আগে হাসপাতালটির নির্মাণকাজ শেষ হলেও এখনো চালু না হওয়ায় জেলার মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের অভিযোগ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই হাসপাতালটি চালু হচ্ছে না। দেশের অন্যান্য জেলায় একই ধরনের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চালু হলেও ঝালকাঠির হাসপাতালটি এখনো চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

মানববন্ধন থেকে অবিলম্বে হাসপাতালটি চালু করে জেলার মানুষের জন্য পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।
উল্লেখ্য, ঝালকাঠি ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০১৮ সালে এবং ২০২৩ সালে তৎকালীন সংসদ সদস্য ভবনটির উদ্বোধন করেন। তবে উদ্বোধনের প্রায় তিন বছর পেরিয়ে গেলেও হাসপাতালটি এখনো চালু হয়নি। ফলে জেলার কয়েক লাখ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং এ নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছে।

মোঃ উজ্জ্বল রহমান
ঝালকাঠি প্রতিনিধি
০১৭০১০৪৭৮২৪

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন