ডার্ক মোড
Saturday, 04 July 2026
ePaper   
Logo
মুকসুদপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামান

মুকসুদপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামান

কাজী ওহিদ-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি


উৎসব মুখর পরিবেশে গোপালগঞ্জের মুকসুদপুর
আরাফাত রহমান কোকো স্মৃতি মুকসুদপুর আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুক্রবার (৩ জুলাই) বিকেলে মুকসুদপুর মিনি স্টেডিয়ামে
উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান মোল্লা সেলিম।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ ও মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইফুল ইসলাম পাল্লু। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ,কৃষি বিষয়ক সম্পাদক মো.বাচ্চু শেখ, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস
,সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান,যুগ্ন আহবায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব ও সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, খান্দারপাড় ইউনিয়ন বিএনপি'র আহবায়ক সাহিদুল ইসলাম মুন্সী,গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিঠু লস্কার, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,সামচুল আরেফিন মুক্তা,দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস,প্রচার সম্পাদক মো: মামুন মোল্লা, ক্রীড়া সম্পাদক বাবুল শেখ, সদস্য নূর আলম শেখ ও মিরান গাজী সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক। অনুষ্ঠানে ধারাভাষ্যকর হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় ফুটবল ধারাভাষ্যকর জাহিদুল ইসলাম বোরহান।
উদ্বোধনী ম্যাচে খান্দারপাড় ইউনিয়ন ও মোচনা ইউনিয়নের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। মোচনা ইউনিয়ন ১-০ গোলের ব্যবধানে খান্দারপাড়া ইউনিয়নকে পরাজিত করে টুর্নামেন্টে বিজয় সূচনা করেন।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন