পত্নীতলায় ৫৪ প্রতিবন্ধী পেলো হুইলচেয়ার
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ)
নওগাঁর পত্নীতলা উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে এডিপি প্রকল্পের আওতায় অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত শারীরিক প্রতিবন্ধী মানুষের মাঝে ৫৪ টি হুইল চেয়ার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রীর মধ্যে ২৫০ টি ফুটবল এবং ২০ সেট ক্রিকেট সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১২ টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ৪৭ নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের মাননীয় সংসদ সদস্য ও জামায়াতের নেতা ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক।
পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা'র সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পত্নীতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন, উপজেলা এলজিইডি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদা পারভীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ, পত্নীতলা থানার ওসি নিয়ামুল হক, নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা মো: হাবিবুর রহমান, পত্নীতলা উপজেলা জামায়াতের সেক্রেটারি হারুনর রশীদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হারুন অর রশিদ, নজিপুর পৌর জামায়াতের আমির মুহাম্মদ মোফাচ্ছেল হক, নজিপুর পৌর যুববিভাগের সভাপতি জোনায়েদ আহমেদ, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, 'প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারের মানবিক ও জনকল্যাণমূলক এ উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।'
উপস্থিত ব্যক্তিরা সরকারের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। উপকারভোগীদের মধ্যেও স্বস্তি ও আনন্দের অনুভূতি লক্ষ্য করা যায়।

