ডার্ক মোড
Friday, 03 July 2026
ePaper   
Logo
বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে এমপি ড.মাসুদ

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে এমপি ড.মাসুদ

বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে অগ্নি কাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি নগদ অর্থ, টিন ও খাদ্যসামগ্রী দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালের দিকে উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পরিদর্শনে যান এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ৫ ব্যবসায় প্রতিষ্ঠান ও এক বসতঘরের মালিক প্রত্যেককে ৭ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া প্রত্যেককে দুই বান টিন এবং প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

ক্ষতিগ্রস্তদের উদ্দেশে এমপি মাসুদ বলেন, “আপনাদের ক্ষতির তুলনায় আমাদের এই প্রচেষ্টা খুবই সামান্য। তারপরও সান্ত্বনার অংশ হিসেবে আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনাদের যেকোনো সমস্যায় পাশে থাকব।”

তিনি আরও বলেন, “আমরা কাউকে দল-মত দেখে সহযোগিতা করি না। এখানে হিন্দু ভাইয়ের দোকান আছে, মুসলিম ভাইয়ের দোকান আছে, অন্য দলের ভাইদের দোকানও আছে। কিন্তু তারা ক্ষতিগ্রস্ত—এটাই আমাদের কাছে মূল বিবেচ্য বিষয়।”
এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল হোসেন, বগা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক মুজাহিদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন