ডার্ক মোড
Monday, 26 October 2026
ePaper   
Logo
বান্দরবানের লামায় আকষ্মিক বজ্রপাতে ২ জন নিহত 

বান্দরবানের লামায় আকষ্মিক বজ্রপাতে ২ জন নিহত 

সোহেল কান্তি নাথ, বান্দরবান
বান্দরবানের লামা উপজেলায় আকষ্মিক বজ্রপাতে ২ জন নিহত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হেডম্যান পাড়ার বাসিন্দা মৃত খিয়াং চি মারমার ছেলে মং প্রু মারমা (৪০)।  এবং একই ইউনিয়নের বড়ছনখোলা পূর্ব পাড়ার বাসিন্দা সাদেকের ছেলে মোহাম্মদ সজিব (১১)। 
 
জানা যায়, সোমবার বিকেলে ৫টা থেকে মং প্রু মারমা হেডম্যান পাড়াতে যাওয়ার পথে হঠাৎ বজ্রপাতে হলে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলে মারা যায় সে। অপরদিকে, একই সময়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়ছনখোলা এলাকায় বাড়ির বাইরে খেলাধুলা করার সময় বজ্রপাতে শিশু মোহাম্মদ সজিব গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এদিকে আকস্মিক বজ্রপাতে ২ জন মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 
 
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, বজ্রপাতের আঘাতে ২ জনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন