ডার্ক মোড
Monday, 20 July 2026
ePaper   
Logo
জুলাই চেতনা বিক্রি করে কেউ যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় পরিণতি ভাল হবে না- খায়রুল কবির খোকন

জুলাই চেতনা বিক্রি করে কেউ যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় পরিণতি ভাল হবে না- খায়রুল কবির খোকন

স্টাফ রিপোর্টার, নরসিংদী
কেউ যদি জুলাই চেতনা বিক্রি করতে চান, বিক্রি করে যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চান পরিণতি ভালো হবে না, জনগণ পক্ষে থাকবে না বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

তিনি আজ রবিবার (১৯ জুলাই) সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপি'র আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ১৯ জুলাই নরসিংদী কারা বিদ্রোহ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাই চেতনা সবচেয়ে বেশি আমরা নিজেদের হৃদয়ে অন্তরে ধারণ করি। বর্তমান বিরোধী দল তারা আবার নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তারা বলছেন যে, এই সরকারের যদি জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করেন, তাহলে বিগত সরকারের পরিণতি হবে। আরে ভাই, আপনারা অতীত ইতিহাসের দিকে তাকায় দেখেন আপনারা কী করেছেন। আর বিএনপি আর আওয়ামী লীগকে যদি এক কাতারে এক পাল্লায় মাপতে চান, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন। কোথায় আছেন বুঝতে পারছেন না আপনারা।

জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা বিএনপি'র সহ-সভাপতি এম.এ জলিল, এড. বাছেদ ভুইয়া, একেএম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, আবু সালেহ চৌধুরী, ফারুক উদ্দিন ভুইয়া, আকবর হোসেন, খবিরুল ইসলাম বাবুল, বিজি রশীদ নওশের, রবিউল ইসলাম রবি, আমিনুল হক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাজহারুল হোক টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন