চীফ হুইপের সাথে এলজিইডি,র কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
গত ৬ ই জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বরগুনা জেলায় চলমান ও প্রস্তাবিত নতুন প্রকল্প সমূহের অগ্রগতি ও কাজের গুণগতমান বিষয়ে জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ এবং বরগুনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি,র সাথে তাঁর সভাকক্ষে বরগুনা জেলা এলজিইডির সুযোগ্য নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ মেহেদী হাসান খান ও বরগুনা-২ আসনের তিন উপজেলার (বেতাগী, বামনা ও পাথরঘাটা) উপজেলা প্রকৌশলী দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় চীফ হুইপ মহোদয় সড়ক মেরামত, আয়রন ব্রিজ সমূহ আরসিসি ব্রীজে রূপান্তর, গুরুত্বপূর্ণ কাঁচা সড়ক পাকাকরণ সহ বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বাড়ানোর বিষয়ে সহায়তার আশ্বাস দেন এবং কাজের গুনগত মান ও অগ্রগতি ত্বরান্বিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

