ডার্ক মোড
Thursday, 20 August 2026
ePaper   
Logo
বরগুনায় এলজিইডির আগস্ট মাসের অগ্রগতি পর্যালোচনা সভা

বরগুনায় এলজিইডির আগস্ট মাসের অগ্রগতি পর্যালোচনা সভা

অলিউল্লাহ্ ইমরান, বরগুনা

বরগুনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আগস্ট মাসের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) এলজিইডি বরগুনা কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলার নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান।

সভায় সিনিয়র সহকারী প্রকৌশলী, সকল উপজেলা প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, বিভিন্ন প্রকল্পে কর্মরত সহকারী ও উপসহকারী প্রকৌশলী, কনসালট্যান্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি ও কাজের মান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করা এবং নির্মাণকাজে গুণগত মান নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট প্রকৌশলীদের চলমান প্রকল্পগুলো নিয়মিত তদারকি এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন