ডার্ক মোড
Monday, 21 September 2026
ePaper   
Logo
মেগা প্রকল্প ১০০ কোটি টাকা বাস্তবায়নে-  নজিপুর পৌরসভার মাস্টার প্লান প্রণয়ন

মেগা প্রকল্প ১০০ কোটি টাকা বাস্তবায়নে-  নজিপুর পৌরসভার মাস্টার প্লান প্রণয়ন

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ):
 
নগর পরিচলন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌরসভার মাস্টার প্লান প্রণয়ন বিষয়ক পরামর্শকরণ-৩ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী পৌর হলরুমে  অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও নজিপুর পৌরভার প্রশাসক রিফাত আরা। প্রধান বক্তা ছিলেন আইইউজিআইপি প্রকল্পের এলজিইডি বিভাগের সিনিয়র পরিকল্পনাবিদ এস.এম. আবদুল্লাহ আল মামুন। 
 
এসময় এছাড়া বক্তব্য রাখেন- নজিপুর পৌরসভার প্রকৌশলী ফজলুল হক, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, বিএনপি নেতা ফজলুল হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ.জেড মিজান, যুবদলের নেতা আব্দুল কাদের, পৌর কৃষক দলের নেতা জামান হোসেন, বিএনপি নেতা জামাল, উপজেলা মহিলা দলের সভাপতি মরিয়ম বেগম, উপজেলা মহিলা দলের নেত্রী মৌসুমি সুলতানা, নজিপুর পৌর মহিলা দলের নেত্রী মাহফুজা, রিপা, নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক এম.আর মোস্তফা, নজিপুর নতুনহাট বণিক কমিটির প্রতিনিধি জাহাঙ্গীর আলম, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ।
 
সেমিনারে পৌরসভার বিশিষ্ট নাগরিকদের পরামর্শ ও আলোচনা সাপেক্ষে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ‘ক’ শ্রেণির নজিপুর পৌরসভার উন্নয়নে (মেগা প্রকল্প, ১০০ কোটি টাকা) বাস্তবায়নের জন্য সবাই অঙ্গীকারবদ্ধ হন। আগামী ২০ বছরের পরিকল্পনায় পৌরসভা এলাকার জলাবদ্ধতা, সড়কসহ সার্বিক ব্যবস্থা দৃশ্যমান উন্নয়ন হবে বলে আশাবাদী সবাই।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন