ডার্ক মোড
Saturday, 07 November 2026
ePaper   
Logo
গনভোটের গনরায় মেনেনিন,নইলে জনগন ছাড়বেনা-নীলফামারী জেলা জামায়াত আমীরের শপথ অনুস্ঠানে -মাওলানা আব্দুল হালিম

গনভোটের গনরায় মেনেনিন,নইলে জনগন ছাড়বেনা-নীলফামারী জেলা জামায়াত আমীরের শপথ অনুস্ঠানে -মাওলানা আব্দুল হালিম


নীলফামারী সংবাদদাতা

গনভোটের গনরায়সহ ৭দফা দাবী মেনেনিন,নইলে জনগন কিন্তু
ছাড়বেনা ২০২৭-২০২৮ সেশনের জন্য নীলফামারী জেলা জামায়াত আমীরের শপথ অনুস্ঠানে মাওলানা আব্দুল হালিম একথা বলেন।
তিনি আরও বলেন,গনরায়, জুলাই সনদ না মানলে ১৯৯৬ সালের অবস্থা হবে।পরে নাকে খত দিয়ে তা মেনে নিতে হবে।জনগন ছেড়ে কথা বলবে না।আমরা সহিংসতা চাই না।শ্রমিকরা ন্যায্য দাবী নিয়ে আন্দোলন করতে পারে।সেজন্য মারতে হবে তা নয়।ন্যায্য দাবীর পক্ষে আমরা।

শুক্রবার বিকালে জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের পরিচালনায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এর সভাপতিত্বে আলহেলাল একাডেমিতে শপথ অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক  মাওলানা আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টীম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি। সভায আরও উপস্থিত ছিলেন  নীলফামারী-২ আসনের এমপি আল ফারুক আবদুল লতিফ।নীলফামারী-৩ আসনের এমপি মাওলানা ওবায়দুল্লাহ  সালাফি, নীলফামারি-৪ আসনের এমপি আব্দুল মুনতাকিম , সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন