ডার্ক মোড
Sunday, 12 July 2026
ePaper   
Logo
কথিত স্বৈরাচাররা যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে -খায়রুল কবির খোকন

কথিত স্বৈরাচাররা যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে -খায়রুল কবির খোকন

স্টাফ রিপোর্টার, নরসিংদী

বিএনপি'র যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, আমাদের দল বড়, তাই দলের মধ্যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে এটাই স্বাভাবিক। নেতৃত্বের প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা না থাকলে নেতৃত্বের বিকাশ ঘটে না। সেখানে যেন সুস্থ প্রতিযোগিতা হয়, আমরা নিজেরা নিজেদের প্রতিপক্ষ না হই, বিএনপি বিএনপির যেন প্রতিপক্ষ না হয়। কথিত স্বৈরাচাররা যেন মাথা চারা দিয়ে না উঠতে পারে এবং তাদের সাথে যারা আছে,সেই দল গুলো যারা আমাদের বিরোধী দল গুলো আছে তাদের ব্যাপারে আমাদের সর্তক থাকবে হবে। গণতান্ত্রিক ভাবে আমরা এগিয়ে যাবো কারণ জনগণ আমাদের পাশে আছে। অন্য কোনো অপশক্তির উপর আমাদের যেন ভর না করতে হয়, সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের স্বার্থে দেশের স্বার্থে কাজ করতে হবে।

তিনি আজ শনিবার (১১ জুলাই) নরসিংদী শিশু একাডেমিতে নরসিংদী জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী সদর উপজেলা বিএনপি'র আমৃত্যু সাধারণ সম্পাদক নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, ভিপি জলিল, নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, মহসিন হোসাইন বিদ্যুৎ, আকবর হোসেন, হারুন অর রশিদ হারুন, রবিউল ইসলাম রবি, আমিনুল হক বাচ্চু , সিদ্দিকুর রহমান নাহিদ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন