ডার্ক মোড
Tuesday, 21 July 2026
ePaper   
Logo
আলতাফ হোসেন চৌধুরীকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশে বিএনপি'র একাংশের সংবাদ সম্মেলন

আলতাফ হোসেন চৌধুরীকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশে বিএনপি'র একাংশের সংবাদ সম্মেলন

জিয়াউর রহমান, পটুয়াখালী প্রতিনিধি

বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীকে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন


একাংশ । রবিবার সকাল দশটায় সবুজবাগ প্লেজার পয়েন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না।

লিখিত বক্তব্যে তিনি বলেন,গত ১৭ জুলাই মির্জাগঞ্জ উপজেলার মাধবখালি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী মিজানুর রহমান লাভলুর একটি স্থাপনা রাতের আঁধারে কে বা কাহারা ভেঙে দিয়েছে এ নিয়ে একটি খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে পটুয়াখালী এক আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী ও ব্যথিত। তবে লাভলু কাজী ফ্যাসিস্ট আওয়ামীলীগ আমলে মাধবখালী ইউনিয়নের চেয়ারম্যান ছিল। যতদূর জানি লাভলু কাজীর স্থাপনাটি সরকারি খাস জমিতে নির্মিত।

তিনি বলেন, পটুয়াখালীতে সরকার কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। ভেঙে ফেলা স্থাপনাটি সরকার কর্তৃক উচ্ছেদ নাকি কোন দুর্বৃত্তরা ভেঙে দিয়েছে সেটা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া দরকার। কিন্তু ভেঙে ফেলা স্থাপনাটি নিয়ে পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীকে নিয়ে যে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে সেটা দুঃখজনক। তিনি বর্তমানে সরকারি কাজে বিদেশে রয়েছেন। এই স্থাপনা ভাঙচুর নিয়ে তিনি কিছুই জানেন না। একটি স্বার্থান্বেষী মহল তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হইয়া তাকে জড়িয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।
তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জরিতদের সনাক্ত করে আইনের আওতায় এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
তিনি আরো বলেন,বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আওয়ামীলীগ ও যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর বাড়ি সুরাইয়া ভবনে হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। ইচ্ছে করলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ক্ষতিগ্রস্ত করতে পারতেন। তিনি প্রতিহিংসার রাজনীতি করেন না। একজন জনপ্রিয় ও বর্ষিয়ান রাজনীতির নাম যুক্ত করে এ ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশনের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম, অ্যাড. তৌফিক আলী খান কবির, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. এটিএম মোজাম্মেল হোসেন তপন ও অ্যাড. আল আমিন সুজনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন