ডার্ক মোড
Thursday, 03 September 2026
ePaper   
Logo
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশাল সদর উপজেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশাল সদর উপজেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

মাসুদ রানা, বরিশাল অফিস:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল সদর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার নগরীর দলীয় কার্যালয় (টাউন হল) থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 
বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্বে র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
 
সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও অংশ নেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল হক আক্কাস, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক মামুন সরদার গনি, যুগ্ম আহ্বায়ক ডাক্তার ফজলু, যুগ্ম আহ্বায়ক হক শিকদার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোকলেছ, যুগ্ম আহ্বায়ক তুহিন পণ্ডিত, যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার শিকদার এবং যুগ্ম আহ্বায়ক বাবুল খন্দকার।
 
র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন সম্পন্ন হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন