ডার্ক মোড
Tuesday, 15 September 2026
ePaper   
Logo
আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ভোট চাওয়া রেজা রাঢ়ী এবার ফ্যামিলি কার্ড  তদারকি কমিটিতে: বরিশাল বিএনপিতে ক্ষোভের বিস্ফোরণ, কেন্দ্রের হস্তক্ষেপ দাবি

আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ভোট চাওয়া রেজা রাঢ়ী এবার ফ্যামিলি কার্ড  তদারকি কমিটিতে: বরিশাল বিএনপিতে ক্ষোভের বিস্ফোরণ, কেন্দ্রের হস্তক্ষেপ দাবি

মাসুদ রানা, বরিশাল অফিস
প্রকাশ্যে বুক চিতিয়ে নৌকার শ্লোগান দেয়া ব্যক্তিকে ফ্যামিলি কার্ড কার্যক্রমের বরিশাল বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ বরিশাল বিএনপি নেতা কর্মীরা। বরিশাল বিভাগীয় কমিশনার কর্তৃক মনোনীত হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রেজাউল করিম (রেজা রাড়ী)।ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন, সমন্বয় ও কার্যক্রমকে আরও গতিশীল করতে বরিশাল বিভাগীয় পর্যায়ে গঠিত সমন্বয় কমিটিতে তাকে সদস্য করা হয়েছে।
রেজা রাঢ়ী বিগত ফ্যাসিষ্ট হাসিনা সরকারের সময় বিএনপির রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন এবং একটি বায়িং হাউজে চাকরি করতেন।পরে চরমোনাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরাসরি নৌকা মার্কার চেয়ারম্যান নুরুল ইসলাম মাস্টার  প্রার্থীর পক্ষে প্রকাশ্যে কাজ করে আওয়ামী লীগের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেন। ৫ আগষ্ট ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতন হলে আবারো নিজেকে বিএনপি বানানোর চেষ্টায় কাজ শুরু করেন।
সুত্র জানায়, ঢাকায় এক মন্ত্রীকে দিয়ে বরিশালের বিভাগীয় কমিশনার কে ম্যানেজ করে তিনি এই পদ বাগিয়ে নিয়েছেন। এক্ষেত্রে ক্ষুব্ধ বরিশাল বিএনপি নেতা কর্মীরা। তাদের ভাষ্য এটা মেনে নেওয়া যায় না। আমরা এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় কমিটির পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করছি। যদি এই নিয়োগ বাতিল না হয় তাহলে আমরা রাজপথে আন্দোলনে যাবো। রেজা রাঢ়ী চরমোনাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাম রাঢ়ীর পুত্র এবং নিজে সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। তাই একজন প্রার্থীকে কিভাবে ফ্যামিলি কার্ড বিষয়ক তদারকি কমিটির সদস্য করা হলো তাও খতিয়ে দেখার আহবান জানান নেতাকর্মীরা।
আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ভোট চাওয়া রেজা রাঢ়ী এবার ফ্যামিলি কার্ড  তদারকি কমিটিতে: বরিশাল বিএনপিতে ক্ষোভের বিস্ফোরণ, কেন্দ্রের হস্তক্ষেপ দাবি

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন