ডার্ক মোড
Tuesday, 01 September 2026
ePaper   
Logo
অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ

অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ

স্টাফ রিপোর্টার

কর্মস্থলে অনুপস্থিত থাকা সত্ত্বেও কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর করে রাখার এক উদ্বেগজনক চিত্র দেখতে পেয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।

সোমবার সকালে নারায়ণগঞ্জ সদর ভূমি অফিসে এক আকস্মিক পরিদর্শনকালে এই চরম অনিয়ম ও ব্যাপক অব্যবস্থাপনা হাতেনাতে ধরেন প্রতিমন্ত্রী।

সোমবার সকাল ৮টা ৫৫ মিনিটে সরকারি গাড়িতে করে নারায়ণগঞ্জ সদর ভূমি অফিসে পৌঁছান প্রতিমন্ত্রী। একেই ছাদের নিচে অবস্থিত সদর, ফতুল্লা সার্কেল ও সিদ্ধিরগঞ্জ সার্কেল অফিস ঘুরে দেখেন তিনি। তবে আচমকা এই পরিদর্শনকালে তিনি দেখতে পান যে তিনটি সার্কেলের সহকারী কমিশনার (ভূমি)-সহ অধিকাংশ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং কেবল দু-একজন মাত্র কর্মী উপস্থিত আছেন।

অফিস চত্বর ঘুরে দেখার সময় দেখা এই চরম অব্যবস্থাপনায় গভীর অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। পরবর্তীতে তিনি হাজিরা খাতা পর্যালোচনা করে দেখতে পান, বেশ কয়েকজন অনুপস্থিত কর্মচারী পূর্ববর্তী দিনের পাশাপাশি অগ্রিম স্বাক্ষরও করে রেখেছেন। পরিদর্শনের প্রায় ২৬ মিনিট পর সকাল ৯টা ২১ মিনিটে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া সেখানে পৌঁছালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল অনিয়মের এই পুরো চিত্রটি তাঁর সামনে তুলে ধরেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন