Dark Mode
Friday, 04 September 2026
ePaper   
Logo
   টাঙ্গাইলে মাংস বিক্রির উদ্দেশ্যে ঘোড়া জবাইয়ের অভিযোগ

  টাঙ্গাইলে মাংস বিক্রির উদ্দেশ্যে ঘোড়া জবাইয়ের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের বাসাইলের নির্জন এলাকায় রাতের আধারে ১০টি ঘোড়া জবাই করার ঘটনা ঘটেছে। জবাই করা ৩টি ঘোড়া রেখে ৭টি ঘোড়ার মাংস নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীদদের মধ্যে।

রবিবার ভোরে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় পরিত্যক্ত জায়গায় জবাই করা ঘোড়া, ঘোড়ার মাথা, চামড়া ও হাড় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে ভিড় করে স্থানীয়রা।

বাসাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, পরিত্যক্ত ওই জায়গায় ১০টি ঘোড়া জবাই করে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে- রাত ১টা থেকে ৪টার মধ্যে ঘোড়াগুলো জবাই করা হয়েছে। ভোর হয়ে যাওয়ায় ৭টি ঘোড়ার মাংস নিতে পারলেও তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে চলে গেছে। তিনি আরো জানান, দুর্বৃত্তরা অন্য কোথাও থেকে ট্রাকযোগে ঘোড়াগুলো নিয়ে এসে ওখানে জবাই করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!