Dark Mode
Friday, 04 September 2026
ePaper   
Logo
পিরোজপুরের নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান

পিরোজপুরের নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান

এস,এম সিপার, নাজিরপুর (পিরোজপুর)প্রতিনিধি

পিরোজপুর জেলায় নবাগত পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে মুহাম্মদ তালেবুর রহমান,(পিপিএম)-সেবা-কে।
রবিবার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১-এর উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

মুহাম্মদ তালেবুর রহমান এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনা(ডিসি),ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি হিসেবে যোগ দেন।
২০২৬ সালের মার্চে তাকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে যোগদানের আগে তিনি পুলিশ সদর দপ্তরে সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশের এই কর্মকর্তা ২০০৬ সালে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ২০১৩ সালে অতিরিক্ত পুলিশ সুপার এবং ২০১৮ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পান।

মুহাম্মদ তালেবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেছেন।

এদিকে পিরোজপুরের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!