Dark Mode
Saturday, 12 September 2026
ePaper   
Logo
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় শাসনব্যবস্থা অর্থাৎ গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করেন- অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় শাসনব্যবস্থা অর্থাৎ গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করেন- অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন

মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র সাড়ে তিন বছরের জন্য দায়িত্ব পালন করেছিলেন। সাড়ে তিন বছর সময়ের মধ্যেই তলাহীন ঝুলির তলা লাগালেন এবং বাংলাদেশের বহু দলীয় গণতন্ত্রের পূর্ণ প্রবর্তন করলেন একদলীয় শাসনব্যবস্থার কবরের উপর দাঁড়িয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় শাসনব্যবস্থা অর্থাৎ গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করেছেন। সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। সে সকল পত্রিকা খুলে দিয়ে মত প্রকাশের স্বাধীনতা ওপারিত করা হয়। আজকে গার্মেন্ট শিল্পের যে বিলিয়ন বিলিয়ন ডলার এর তৈরি পোশাক রপ্তানি করা হচ্ছে তা সৃষ্টি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশের শৃঙ্খলা আনার জন্য বিশৃংখল জাতিকে সুশৃংখল করার জন্য তিনি দায়িত্ব পালন করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তার উপর বিশ্বাস রেখে সাধারন মানুষ মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলের উপর আস্থা রেখে সাধারণ মানুষ বিএনপিকে ক্ষমতায় এনেছে। ‌
 
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠে পৌর বিএনপি'র আওতাধীন ১ থেকে ৯ নং ওয়ার্ড বিএনপি'র আয়োজনে এক কর্মী সভায় এসব কথা বলেন বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সমাজকল‍্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
 
মন্ত্রী বলেন, স্বৈরাচার এরশাদের নয় বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে সারাদেশে শক্তিশালী করেছেন বাংলাদেশের মানুষ। ১৯৯১ সালে যখন স্বৈরাচার এরশাদের পতনের পর দেশের অবস্থা শোচনীয় ছিল তখন সংসদীয় গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে দেশে যে সংসদীয় গণতন্ত্র অর্থাৎ দেশে প্রধানমন্ত্রী আছে এমপিরা আছেন। সংসদ সাধারণ মানুষের প্রতিনিধি এবং দেশের সর্বোচ্চ নীতির নির্ধারণী ফোরাম। 
 
‎তিনি বলেন, স্বৈরাচার ফ‍্যাসিস্ট আওয়ামীলীগ মেগা প্রজেক্টের নামে অর্থ লুটপাট করেছে, দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে পালিয়ে গেছে। ছাত্র-জনতার গণঅভ‍্যুত্থানে স্বৈরাচারী ফ‍্যাসিস্টরা পালিয়ে গেলেও দেশের অর্থনীতি, কৃষি, বিদ‍্যুৎ, শিল্প, বাণিজ্য, শিক্ষাসহ সব খাত ধ্বংস করে গেছে। বর্তমান বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের রাস্তাঘাট, বিদ‍্যুৎ, সার, চিকিৎসা, কৃষি, শিল্প, ব‍্যাবসা-বাণিজ‍্য, শিক্ষাসহ সব খাতের উন্নয়নের চেষ্টা অব‍্যহত আছে। বর্তমান সরকারের মাত্র সাত মাসে একেবারে সবকিছু ঢেলে সাজানো সম্ভব নয়, সেজন্য কিছুটা সময়ের প্রয়োজন। তবে বিএনপি সরকার দেশের এসব সমস্যা সমাধান করবেই ইনশাআল্লাহ্।
‎বিরামপুর পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মহিবুর এলাহী চৌধুরী রবিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নয়ন এর সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু। এতে পৌরসভার ৯টি ওয়ার্ডের দলীয় কর্মী ও প্রাথমিক সদস্যরা তাদের সাংগঠনিক বক্তব্য তুলে ধরেন।
 

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!