Dark Mode
Saturday, 12 September 2026
ePaper   
Logo
লক্ষ্মীপুরে কোস্ট গার্ডের অভিযান: মিয়ানমারে পাচারকালে ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ৫

লক্ষ্মীপুরে কোস্ট গার্ডের অভিযান: মিয়ানমারে পাচারকালে ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ৫

স্টাফ রিপোর্টার

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে অবৈধভাবে পাচারকালে ৬৫০ বস্তা সিমেন্ট উদ্ধারসহ পাঁচজন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন রামগতি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলাধীন চর আবদুল্লাহ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে কোস্ট গার্ডের টহল দল দুটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত নৌকা আটক করে তল্লাশি চালায়। তল্লাশিকালে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া আনুমানিক ৩.২৫ লাখ টাকা মূল্যের ৩২,৫০০ কেজি ওজনের ৬৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় পাচারকাজে জড়িত থাকা পাঁচজনকে আটক এবং পাচারে ব্যবহৃত নৌকা দুটি বাজেয়াপ্ত করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উপকূলীয় ও নৌপথে যেকোনো ধরনের চোরাচালান ও আন্তঃসীমান্ত অবৈধ বাণিজ্য রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!