Dark Mode
Saturday, 12 September 2026
ePaper   
Logo
গ্যাস-বিদ্যুৎ সংকট বিগত ১৭ বছরের লুটপাটের ফসল  -খায়রুল কবির খোকন

গ্যাস-বিদ্যুৎ সংকট বিগত ১৭ বছরের লুটপাটের ফসল -খায়রুল কবির খোকন

স্টাফ রিপোর্টার, নরসিংদী : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের এমপি খায়রুল কবির খোকন বলেন, দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট সাময়িক এই সমস্যাগুলো বিএনপির সৃষ্টি নয়, বরং বিগত ১৭ বছরের লুটপাট, দুর্নীতি, অন্যায়, অত্যাচার ও নির্যাতনের ধারাবাহিকতার কারণে এটি হয়েছে।
 
এবং বর্তমান সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য একটি গভীর চক্রান্ত চলছে উল্লেখ করে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।
 
তিনি শুক্রবার বিকেলে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
 
এসময় মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে আরো বলেন, গত নির্বাচনের প্রাক্কালে আমরা দেখেছি জামায়াত-শিবির, বিশেষ করে জামায়াত-শিবিরের মহিলারা তাঅলীমের নামে ঘরে ঘরে গিয়ে যেভাবে নারীদের ব্রেনওয়াশ করার চেষ্টা করেছে। সেখানে আপনারা গিয়ে পাল্টা প্রতিরোধ করেছেন। যার কারণে কিন্তু তারা সুবিধা করতে পারে নাই। আর এই প্রতিরোধের কারণেই আমরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করেছি।
 
নরসিংদী জেলা মহিলাদলের সভাপতি এড. উম্মে সালমা মায়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ শিবপুর আসনের এমপি মনজুর এলাহী, হারুন অর রশিদ, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ। 

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!