বোয়ালখালী পৌরসভার ১নং কধুরখীলে পরিবেশ বান্ধব পর্যটন গড়তে UD'র টাউন হল মিটিং অনুষ্ঠিত
বিপ্লব দাস, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বোয়ালখালী পৌরসভার ১নং কধুরখীলে পরিবেশ বান্ধব পর্যটন গড়তে Urban Demonstrators
UD' শীর্ষক প্রকল্পের আওতায় এক টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই সকাল ১১টায় বোয়ালখালী পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন (স্বাধীনতায়) অনুষ্ঠিত এক আলোচনা সভা পৌর প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভার মূল লক্ষ্য ছিল- বোয়ালখালী পৌরসভার ১নং ওয়ার্ডের কধুরখীল ইউনিয়নের কর্ণফুলি নদীর তীরবর্তী এলাকার সার্বিক উন্নয়ন, পরিবেশগত সুরক্ষা, বন্যা ব্যবস্থাপনা এবং টেকসই ইকো- ট্যুরিজম বিকাশের রূপরেখা প্রণয়নের জন্য প্রাক্ সম্ভাবনা যাচাই করা। Netherlands Enterprise Agency (RVO) এর অর্থায়নে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা 'THE Delft Institute For Water Education নেদারল্যান্ডস ও 'Altec Consultant Limited(ACL) ' বাংলাদেশ এর যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত করা হবে।
এতে প্রধান অতিথি ছিলেন- বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক।
বিশেষ অতিথি ছিলেন-Urban Demonstrators (নেদারল্যান্ড)এর প্রজেক্ট লিডার ড. উইলিয়াম ভার্বিক, Urban Demonstrators (বাংলাদেশ ) এর প্রজেক্ট লিডার
এম এ সামি ডব্লিউ চৌধুরী, ACL এর উপদেষ্টা ও প্রকল্পের কো-অর্ডিনেটর মির্জা মো: মহিউদ্দিন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বোয়ালখালী পৌর সভার পৌর নির্বাহী নজরুল ইসলাম, হিসাবরক্ষক আবু সাঈদ, সহকারী প্রকৌশলী মৃনাল কান্তি ধর, উপ প্রকৌশলী মো: কামরুজ্জামান, বিএনপি নেতা হাজী ইসহাক চৌধুরী, হাজী আবু আকতার, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অধীর বড়ুয়া, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যাপক সাহেদা আকতার, হেলাল উদ্দিন টিপু, প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) ফারক ইসলামসহ সরকারী কর্মকতা, ওর্য়াড কাউন্সিলর, শিক্ষক, ঈমাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, নারী প্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।

