ডার্ক মোড
Saturday, 03 October 2026
ePaper   
Logo
বরিশালে কেডিসি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপির আফরোজা খানম নাসরিন, আর্থিক সহায়তা প্রদান

বরিশালে কেডিসি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপির আফরোজা খানম নাসরিন, আর্থিক সহায়তা প্রদান

মাসুদ রানা,বরিশাল ব্যুরো
বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি কলোনিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় একাধিক অসহায় ও দুস্থ পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। অগ্নিকাণ্ডের পর নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর দিন যাপন করছে।
 
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।
 
তিনি সরেজমিনে ক্ষতিগ্রস্ত কেডিসি কলোনি এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলে তাদের সার্বিক খোঁজখবর নেন। দুঃসময়ে অসহায় পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি ব্যক্তিগত উদ্যোগ ও দলের পক্ষ থেকে তাদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
 
এ সময় আফরোজা খানম নাসরিন বলেন, "অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অগ্নিকাণ্ডে নিঃস্ব হওয়া পরিবারগুলোকে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ও নতুন করে ঘরবাড়ি নির্মাণে আমরা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব।"
 
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন